কাকে, কেন ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়? সেন্ট পিটার্সবার্গ শহর নির্মাণের পরিকল্পনা হাতে জার পিটার দ্য গ্রেট মহান পিটার (Peter the Great) বা প্রথম পিটার -কে ‘ আধুনিক রাশিয়ার জনক ’ বলা হয়। ১৬৮২ থেকে ১৭২৫ সাল পর্যন্ত শাসনকারী এই জার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাশিয়াকে একটি মধ্যযুগীয়, পশ্চাৎপদ রাষ্ট্র থেকে ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে রূপান্তরিত করেছিলেন। প্রথম পিটারকে কেন 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়: ১. পশ্চিমীকরণ (Westernization) ও আধুনিকায়ন: পিটার পশ্চিম ইউরোপের প্রযুক্তি, প্রশাসনিক কাঠামো, শিক্ষাব্যবস্থা, পোশাক-পরিচ্ছদ ও সামাজিক রীতিনীতি রাশিয়ায় প্রবর্তন করেন। তিনি সম্ভ্রান্তদের দাড়ি কামানো ও পশ্চিমা পোশাক পরা বাধ্যতামূলক করেন, যা ছিল বাহ্যিক আধুনিকতার প্রতীক । ২. নতুন রাজধানী স্থাপন: তিনি বাল্টিক সাগরের তীরে সেন্ট পিটার্সবার্গ শহর নির্মাণ করে রাজধানী সরিয়ে আনেন, যেটি হয়ে ওঠে ‘ ইউরোপের দিকে রাশিয়ার জানালা ’। এটি বাণিজ্য, নৌ-শক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হয়। ৩. সামরিক ও নৌ-সংস্কার: তিনি আধুনিক ইউরোপীয় কায়দায় সেনাবাহিনী গঠন করেন এবং প্রায় ছিল না এম...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...