চোদ্দো দফা নীতি’ কী? Woodrow Wilson's 14 Points: Objectives & Historical Impact উড্রো উইলসনের ১৪ দফা নীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক প্রচেষ্টা। ভূমিকা : ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে যে ১৪টি শর্ত পেশ করেন, তা ইতিহাসে ‘ চোদ্দো দফা নীতি ’ নামে পরিচিত। 📌 মূল বিষয়বস্তু: এই নীতির মূল কথা ছিল— ✅ গোপন কূটনীতি বর্জন ও সব দেশের মধ্যে খোলামেলা চুক্তি করা। ✅ সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা ও বাণিজ্যের ওপর অযথা কর আরোপ না করা। ✅ অস্ত্র হ্রাস করা এবং উপনিবেশগুলোর স্বার্থ বিচারের সময় সেখানকার জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া। ✅ সর্বোপরি, ‘ জাতীয়তাবাদ ’ (ন্যাশনালিটি)-এর ভিত্তিতে ইউরোপের সীমানা পুনর্নির্ধারণ করা এবং একটি ‘ জাতিসংঘ ’ (লীগ অফ নেশনস) গঠন করা, যা বিশ্বশান্তি রক্ষা করবে। 📌 ঐতিহাসিক প্রভাব: এই নীতিই পরবর্তীকালে প্যারিস শান্তি সম্মেলন (১৯১৯)-এর আলোচনার ভিত্তি রচনা করে এবং উইলসনের স্বপ্ন মতো জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও, মার্কিন কংগ্রেস নিজেই তাতে যো...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...