কাকে, কেন ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়?
![]() |
| সেন্ট পিটার্সবার্গ শহর নির্মাণের পরিকল্পনা হাতে জার পিটার দ্য গ্রেট |
প্রথম পিটারকে কেন 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়:
১. পশ্চিমীকরণ (Westernization) ও আধুনিকায়ন:
পিটার পশ্চিম ইউরোপের প্রযুক্তি, প্রশাসনিক কাঠামো, শিক্ষাব্যবস্থা, পোশাক-পরিচ্ছদ ও সামাজিক রীতিনীতি রাশিয়ায় প্রবর্তন করেন। তিনি সম্ভ্রান্তদের দাড়ি কামানো ও পশ্চিমা পোশাক পরা বাধ্যতামূলক করেন, যা ছিল বাহ্যিক আধুনিকতার প্রতীক।
২. নতুন রাজধানী স্থাপন:
তিনি বাল্টিক সাগরের তীরে সেন্ট পিটার্সবার্গ শহর নির্মাণ করে রাজধানী সরিয়ে আনেন, যেটি হয়ে ওঠে ‘ইউরোপের দিকে রাশিয়ার জানালা’। এটি বাণিজ্য, নৌ-শক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হয়।
৩. সামরিক ও নৌ-সংস্কার:
তিনি আধুনিক ইউরোপীয় কায়দায় সেনাবাহিনী গঠন করেন এবং প্রায় ছিল না এমন নৌবাহিনীকে শক্তিশালী করে রাশিয়াকে একটি নৌ-শক্তিতে পরিণত করেন। এই শক্তি বলেই গ্রেট নর্দার্ন যুদ্ধে সুইডেনকে পরাজিত করে বাল্টিক অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করেন।
৪. প্রশাসনিক সংস্কার:
পুরনো দুমা ব্যবস্থার বদলে তিনি ‘সিনেট’ ও ‘কলেজিয়াম’ (মন্ত্রণালয়ের মতো) তৈরি করেন, অর্থোডক্স গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং টেবিল অফ র্যাঙ্কস প্রবর্তন করে যোগ্যতাভিত্তিক আমলাতন্ত্র গড়ে তোলেন।
৫. শিল্প ও শিক্ষার প্রসার:
কারখানা, ধাতু-শিল্প, জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে তোলেন; গণিত, প্রকৌশল ও নৌবিদ্যার স্কুল প্রতিষ্ঠা করেন এবং প্রথম রুশ সংবাদপত্র চালু করেন। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে ‘অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর ভিতও তাঁর হাতে গড়া।
উপসংহার :
এই ব্যাপক সংস্কারের মাধ্যমে পিটার দ্য গ্রেট রাশিয়ার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। আর একারণে তাঁকে ‘আধুনিক ও ইউরোপমুখী রাশিয়ার স্থপতি’ বা ‘আধুনিক রাশিয়ার জনক’ আখ্যা দেওয়া হয়।----------xx----------
📌 পঞ্চম অধ্যায়ের সব বড় প্রশ্নের উত্তর একসাথে পেতে 👉এখানে ক্লিক করো
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- রাশিয়ার জার ‘পিটার দ্য গ্রেট’ কি জন্য বিখ্যাত?
- কাকে কেন ‘আধুনিক ও ইউরোপমুখী রাশিয়ার স্থপতি’ বলা হয়?
- জার প্রথম পিটার স্মরণীয় কেন?
- পিটার অ্যালেক্সিয়েভিচ রোমানভ' (Peter Alexeyevich Romanov) (পিটার দ্যা গ্রেট)-এর সংস্কার গুলি সংক্ষেপে লেখো।
রুশ বিপ্লব বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- রুশ বিপ্লবের কারণ বা পটভূমি আলোচনা করো।
- রুশ বিপ্লবে দার্শনিকদের অবদান উল্লেখ করো।
- কাকে কেন ‘রুশ বিপ্লবের জনক’ বলা হয়?
- নতুন অর্থনৈতিক পরিকল্পনা (NEP) কী? এই পরিকল্পনার প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
- ‘নতুন অর্থনৈতিক পরিকল্পনা’ কে কেন প্রবর্তন করেছিলেন? এর প্রভাব (ফলাফল) কি হয়েছিল?
- সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের কী প্রভাব পড়েছিল?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন