সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতালির ঐক্য আন্দোলন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইয়ং ইতালির মূল আদর্শ কী ছিল?

ইয়ং ইতালির মূল আদর্শ কী ছিল? চিত্র: জোসেফ মাৎসিনি এবং তাঁর প্রতিষ্ঠিত ‘ইয়ং ইতালি’ সংগঠনের আদর্শ (নবম শ্রেণির ইতিহাস)। ‘ ইয়ং ইতালি ’ (Young Italy)-র মূল আদর্শ ছিল একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও প্রজাতান্ত্রিক ইতালি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জোসেফ (জুসেপ্পে) মাৎসিনি ১৮৩১ সালে এই গোপন বিপ্লবী সংগঠনটি গড়ে তোলেন। ইয়ং ইতালির প্রধান ভিত্তি ছিল  তিনটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত : · জাতীয় ঐক্য – ইতালির বিভিন্ন রাজ্য ও অঞ্চলকে একত্রিত করে একক জাতিরাষ্ট্র গঠন। · প্রজাতন্ত্রবাদ – রাজতন্ত্র ও পোপের পার্থিব শাসন উচ্ছেদ করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কায়েম। · বিপ্লবী জাতীয়তাবাদ – বিদেশি অস্ট্রীয় আধিপত্য দূর করতে শিক্ষা, প্রচার ও প্রয়োজনে সশস্ত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণকে জাগ্রত করা। মাৎসিনির ভাষায় ইয়ং ইতালির লক্ষ্য ছিল “ স্বাধীনতা , সমতা ও ভ্রাতৃত্ব ”-ভিত্তিক এক ইতালি, যেখানে জনগণই হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। ----------xx---------- ইয়ং ইতালি সংক্রান্ত বিকল্প প্রশ্ন : ইয়ং ইতালির মূলনীতি কী ছিল? নব্য ইতালির মূলনীতি ও আদর্শ উল্লেখ করো। ইয়ং ইতালির লক্ষ্য সম্পর্কে মাৎসিনির বক্তব্য কী ছিল? মাৎসিনি কী ...

রিসর্জিমেন্টো কী?

রিসর্জিমেন্টো কী? রিসর্জিমেন্টো কী? ‘রিসর্জিমেন্টো’ একটি ইতালীয় শব্দ। অর্থ রেনেসাঁস বা পুনর্জন্ম। উনিশ শতকে ঐক্যবদ্ধ ইতালি গঠনের আগে সেখানকার শাসক শ্রেণি হাজার হাজার মানুষকে বিভিন্ন অজুহাতে জেলে কিংবা নির্বাসনে পাঠাতো। এই ঘটনার বিরুদ্ধে ইতালির জনগণ একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা ভাবে। এই ভাবনা বা চেতনাকে ইতালির জনগণ পুনর্জন্ম বা ‘ রিসর্জিমেন্টো’ বলে অভিহিত করেন। পিয়েডমন্ডের নাট্যকর ভিট্টোরিও আলফিয়েরি এই শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির ঐক্য নিশ্চিত করতে জনগনের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে নিয়ে। ------xx----- এই বিষয়ে বিকল্প প্রশ্নগুলি হল : রিসর্জিমেন্টো শব্দের অর্থ কী? শব্দটি কোন দেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত? রিসর্জিমেন্টো বলতে কী বোঝো? ইতালিতে রিসর্জিমেন্টো ঘটার কারণ কী ছিল?

ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা

ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো  উ. ভূমিকা: ফরাসী বিপ্লবের আগে প্রায় তিন শতাব্দির বেশি সময় ইতালি পরস্পর বিরোধী বিভিন্ন ছোটবড় রাজ্যে বিভক্ত ছিল. এখানকার অধিকাংশ রাজ্যে বিদেশীদের আধিপত্য ছিল। ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান : ইটালির ঐক্য আন্দোলনে যে তিনজন প্রবাদপ্রতিম পুরুষ অসামান্য অবদানের সাক্ষর রাখেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বীর দেশপ্রেমিক গ্যারিবল্ডি (১৮০৭-১৮৮২ খ্রি) । ১. আন্দোলনে যোগদান ও দেশত্যাগ: গ্যারিবল্ডি ১৮৩৩ সালে ম্যাটসিনির সংস্পর্শে এসে ইয়ং ইটালি দলের সদস্য হন। তিনি ম্যাৎসিনি নেতৃত্বে স্যাভয়-এর বিদ্রোহে যোগ দিলে তার প্রাণদন্ডের নির্দেশ দেওয়া হয়। ফলে তিনি দেশত্যাগে বাধ্য হন। ২. ১৮৪৮ এর বিপ্লব : ১৮৪৮ খ্রিষ্টাব্দে ইতালিতে বিপ্লব শুরু হলে, গ্যারিবোল্ডি ইতালিতে ফিরে আসেন এবং রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় ম্যাৎসিনি অন্যতম সহকারী হিসাবে কাজ করেন। ৩. সিসিলি ও নেপলস জয় : গ্যারিবোল্ডি ‘লাল কোর্তা’ নামে সেনাদল গঠন করে দক্ষিন ইটালির সিসিলি ও নেপলস অভিযান করেন। সেখানকার বুরব রাজবংশকে পরাস্ত করে তিনি সিসিলি ও নেপলস (১৮৬০ খ্রি:) করেন। ৪. প্রজাতন...

📘 নবম শ্রেণি 📘 : 👩 যে অধ্যায়ের প্রশ্নোত্তর চাও তাতে ক্লিক করো

------------------------------------------------------------------------

OUR BOOKS FOR WBBSE & WBCHSE

OUR OTHER BOOKS (ICSE & CBSE)

------------------------------------------------------------------------

নবম শ্রেণির জনপ্রিয় প্রশ্নগুলো পড়ো :