জাতিসংঘের ব্যর্থতার কারণ কী? নবম শ্রেণির ইতিহাস (পঞ্চম অধ্যায়): বিশ্বশান্তি রক্ষায় লীগ অব নেশনস বা জাতিসংঘের ব্যর্থতার প্রধান কারণগুলোর একটি সংক্ষিপ্ত চিত্ররূপ। ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত লীগ অব নেশনস (League of Nations বা জাতিসংঘ) বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে ব্যর্থ হয়েছিল। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শুরুতেই মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা করলেও এর সাংগাঠনিক ও রাজনৈতিক দুর্বলতার কারণে এটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। জাতিসংঘের ব্যর্থতার কারণ জাতিসংঘের ব্যর্থতার প্রধান কারণগুলোকে কয়েকটি মূল পয়েন্টে ভাগ করা যায়: ১. পরাশক্তিগুলোর অনুপস্থিতি ও উদাসীনতা যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি: জাতিসংঘের মূল পরিকল্পনাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। কিন্তু মার্কিন কংগ্রেস (সিনেট) এতে যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দেয়, যা সংস্থাটিকে শুরুতেই দুর্বল করে ফেলে। সদস্যদের আসা- যাওয়া: সোভিয়েত ইউনিয়ন অনেক পরে (১৯৩৪) এতে যোগ দেয় এবং ১৯৩৯ সালে ফিনল্যান্ড আক্রমণের জন্য বহিষ্কৃত হয়। জার্মানি এবং জাপান ১৯৩৩ সালে জাতিসংঘ ত্যাগ করে। অন্যদিকে ইতালি ১৯৩৭ সালে ...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...