শিল্পবিপ্লব-এর প্রভাব বা ফলাফল ব্যাখ্যা করো। শিল্প বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব বা ফলাফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইতিহাস নোট। ভূমিকা শিল্প বিপ্লব (১৮শ-১৯শ শতকে ইংল্যান্ড থেকে শুরু) মানবসমাজে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত ও পরিবেশগত ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনে। শিল্প বিপ্লবের প্রধান ফলাফল/প্রভাব : ১. অর্থনৈতিক প্রভাব · কারখানা ব্যবস্থার জন্ম: ঘরোয়া উৎপাদনের জায়গায় বড় কারখানা ও যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয়। · উৎপাদন বৃদ্ধি: বাষ্পচালিত যন্ত্র, টেক্সটাইল মিল, কয়লা-লোহা শিল্পে উৎপাদন বহুগুণ বেড়ে যায়। · পুঁজিবাদের বিস্তার: শিল্পপতি ও ব্যবসায়ী শ্রেণির (বুর্জোয়া) ক্ষমতা বাড়ে; মুনাফা-কেন্দ্রিক অর্থনীতি প্রসার লাভ করে। · বিশ্ববাণিজ্য ও উপনিবেশবাদ: কাঁচামাল ও বাজারের জন্য উপনিবেশ বিস্তার এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায়। · পরিবহন ও যোগাযোগ বিপ্লব: রেলপথ, স্টিমশিপ, টেলিগ্রাফ ইত্যাদির বিস্তারে বাজার ও শ্রমবাজার বিস্তৃত হয়। ২. সামাজিক প্রভাব · নগরায়ণ: গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে শহরে আসে; শিল্পনগরী গড়ে ওঠে। · নতুন শ্রেণিবিন্যাস: শিল্প...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...