সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি বিপ্লব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কে কাকে কেন ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলেছেন?

কে, কাকে, কেন ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলেছেন? প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব ১৮৪৮ সালে ফ্রান্সে সংঘটিত ‘ ফেব্রুয়ারি বিপ্লব ’ গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের উৎসস্থল ফ্রান্সের প্যারিস শহর হলেও ইউরোপের প্রায় ১৫ টি দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ‘ মেটারনিক ব্যবস্থা ’র বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলনের ঢেউ উঠেছিল। শুধু তাই নয়, এই বিপ্লবের সংবাদ ইউরোপ ছাড়িয়ে এশিয়া (রুশ বিপ্লব) ও আমেরিকা মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের, এমনকি ভারতের জনগণের মধ্যেও আলোড়ন তৈরি করেছিল। মূলত, ফেব্রুয়ারি বিপ্লবের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করে ঐতিহাসিক এরিক হাবসবম  এই বিপ্লবকে ‘ প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব ’ বলে অভিহিত করেছেন। --------xx------- এই বিষয়ের বিকল্প প্রশ্নগুলি হল : কাকে কেন ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলা হয়?  ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলতে কী বোঝো? ১৮৪৮ সালের ‘ফেব্রুয়ারি বিপ্লব’ মেটারনিক ব্যবস্থার উপর কী প্রভাব ফেলেছিল?

কে কাকে কেন 'জনতার বিপ্লব' বলে অভিহিত করেছেন?

কে, কাকে, কেন 'জনতার বিপ্লব' বলে অভিহিত করেছেন? কাকে কেন 'জনতার বিপ্লব' বলা হয়? Who, whom, called the revolution of the masses? ঐতিহাসিক ডেভিড টমসন ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবকে  জনতার বিপ্লব  হিসাবে অভিহিত করেছেন। ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে ব্যাপক পরিবর্তন সূচিত করে । মেটারনিকতন্ত্রের প্রভাব মুক্ত করে দেশে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক ভাবধারার বিকাশকের অনুকূল পরিবেশ তৈরি হয়। সর্বপরি, নিম্নবর্গের বুর্জোয়া জনগণ বিপুল সংখ্যায় এই বিপ্লবে অংশগ্রহণ করে এবং  ফ্রান্সের কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং অধ্যাপক সহ নিম্ন বুর্জোয়া শ্রেণির মানুষ এই বিপ্লবে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসে।  এইভাবে ফরাসি জনগনের সার্বিক অংশগ্রহন লক্ষ্য করে ঐতিহাসিক ডেভিড টমসন ফেব্রুয়ারি বিপ্লবকে  'জনতার বিপ্লব'  হিসাবে অভিহিত করেছেন।

ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো।

ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। Discuss the impact of February Revolution. ১৮৪৮ সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়। ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে এই বিপ্লবের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সমগ্র বিশ্বের কাছে সুদূর প্রসারী। বিশ্বব্যাপী এই প্রভাবের কারণে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব-বিপ্লব বলে অভিহিত করা হয়। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব : দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা : ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্জোয়া রাজতন্ত্রের পতন হয় এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত : এই বিপ্লবের পর ফ্রান্সের জাতীয় প্রতিনিধি সভার দশ জন সদস্য কে নিয়ে গঠিত হয় কার্য নির্বাহক সমিতি। এই সমিতি সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটদানের অধিকার কে স্বীকৃতি দেয়।  চার বছর অন্তর রাষ্ট্রপতি নির্বাচন : সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ৭৫০ সদস্যের এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। এই আইনসভায় চার বছর অন্তর রাষ্ট্রপতি নির্বাচনের নীতি গৃহীত হয়। নিম্ন বুর্জোয়াদের ক্ষমতায়ন : ১৮...

ফেব্রুয়ারী বিপ্লবের (১৮৪৮ খ্রি.) কারণ

ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৪৮ খ্রি.) কারণ গুলি কি ছিল? দশম চার্লস রাজত্বকালে ১৮৩০ খ্রিস্টাব্দের মাত্র তিনদিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্স আলিয়েন বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। তাঁর প্রতিষ্ঠিত রাজতন্ত্র 'জুলাই রাজতন্ত্র' নামে পরিচিত। ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে 'দ্বিতীয় প্রজাতন্ত্র' প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ: বিভিন্ন ঐতিহাসিক ফেব্রুয়ারি বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী। যেমন- [1] বুর্জোয়াদের আধিপত্য: লুই ফিলিপ একটি বুর্জোয়া পার্লামেন্টের দ্বারা রাজপদে নির্বাচিত হওয়ায় তাঁর দেশে বুর্জোয়াদের স্বার্থরক্ষার ব্যবস্থা হয়। ফলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। [2] জনসমর্থনের অভাব: বিভিন্ন কারণে লুই ফিলিপের জনসমর্থনের অভাব ছিল। যেমন- [i] নেপোলিয়নের অনুগামীরা তাঁর ভ্রাতুষ্পুত্র লুই বোনাপার্টকে সিংহাসনে বসাতে চেয়েছিল। [ii] ন্যায্য অধিকার নীতির সমর্থকরা দশম চার্লসের উত্তরাধিকারী ডিউক অব বেরিকে সিংহাসনের বৈধ দাবিদার বলে মনে করতেন।...

📘 নবম শ্রেণি 📘 : 👩 যে অধ্যায়ের প্রশ্নোত্তর চাও তাতে ক্লিক করো

------------------------------------------------------------------------

OUR BOOKS FOR WBBSE & WBCHSE

OUR OTHER BOOKS (ICSE & CBSE)

------------------------------------------------------------------------

নবম শ্রেণির জনপ্রিয় প্রশ্নগুলো পড়ো :