১৯১৭ সালের রুশ বিপ্লবের কারণ বা পটভূমি আলোচনা করো। ১৯১৭ সালের পেট্রোগ্রাদে রুশ বিপ্লবের ঐতিহাসিক দৃশ্য উত্তর: রুশ বিপ্লব হঠাৎ করে হয়নি। এর পেছনে জারতন্ত্রের স্বৈরাচারী শাসন, যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের দুর্বিষহ জীবনযাত্রা দীর্ঘদিন ধরে ক্ষোভের জন্ম দিয়েছিল। এই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল রুশ বিপ্লবের প্রধান কারণগুলো (1917 Russian Revolution Causes)। রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লবের কারণ : ১. জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসন: জার ছিলেন একনায়কতান্ত্রিক শাসক। তিনি ‘ ডুমা’র (গণপরিষদ) ক্ষমতা খর্ব করে এবং সকল বিরোধী মত দমন করে ব্যক্তিগত শাসন কায়েম করেন। সাধারণ মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না। ২. কৃষক ও শ্রমিকের দুরবস্থা: অধিকাংশ কৃষক ভূমিহীন ছিল এবং উচ্চ হারে খাজনা দিতে বাধ্য হতো। অন্যদিকে, কলকারখানার শ্রমিকদের মজুরি ছিল অতি নগণ্য, কাজের সময় ছিল ১২-১৫ ঘণ্টা এবং আবাসন ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। ৩. অভিজাতদের বিশেষ সুবিধা: দেশের মোট জমির সিংহভাগ ছিল অভিজাত (Aristocrats) ও পুরোহিতদের হাতে। জার তাদের পৃষ্ঠপোষকতা করলেও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কোনো আগ্রহ দেখা...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...