মেটারনিক কূটনীতির জাদুকর এবং বিসমার্ককে কূটনীতির রাজপুত্র বলা হয় কেন? নবম শ্রেণির ইতিহাস | তৃতীয় অধ্যায় ‘উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত’ -এর অন্তর্ভুক্ত মেটারনিক ও বিসমার্কের কূটনীতি নিয়ে সাত বা আট বাক্যে উত্তর ভিত্তিক গুরুত্বপূর্ণ নোট মেটারনিক : কূটনীতির জাদুকর ক্লেমেন্স ভন মেটারনিক (Klemens von Metternich, ১৭৭৩–১৮৫৯) ছিলেন উনিশ শতকের ইউরোপের সবচেয়ে প্রভাবশালী কূটনীতিকদের একজন। তিনি অস্ট্রিয়া সাম্রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী (১৮০৯) এবং পরে চ্যান্সেলর (১৮২১) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসে (১৮১৫) নেতৃত্ব দিয়ে তিনি ইউরোপের পুনর্গঠনে মূল ভূমিকা রাখেন। তাঁর এই কূটনৈতিক সাফল্যের প্রভাবে ইউরোপে দীর্ঘস্থায়ী শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তাঁর এই প্রভাবের কারণেই ১৮১৫ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত সময়কাল ইউরোপের ইতিহাসে ‘ মেটারনিকের যুগ ’ (Age of Metternich) নামে পরিচিতি পায় এবং কূটনৈতিক সাফল্য ও পারদর্শিতার কারণে তাঁকে ‘ কূটনীতির জাদুকর ’ হিসেবে আখ্যায়িত করা হয়। 📌 মনে রাখতে হবে : [1] দুই নম্বরের (২ মার্কস) প্রশ্...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...