ইতিহাস বইয়ের নবম শ্রেণির প্রথম অধ্যায় "ফরাসি বিপ্লবের কয়েকটি দিক" থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে প্রস্তুত করা হয়েছে মক টেস্ট পর্ব-১। অনলাইনে ক্যুইজে অংশগ্রহণ করুন এবং আপনার প্রস্তুতি যাচাই করে নিন। সঠিক উত্তর নির্বাচন কর | প্রথম অধ্যায় | মক টেস্ট - পর্ব ১ সময় বাকি: 300 সেকেন্ড ১. ফরাসি বিপ্লব সংঘটিত হয়— ক) ১৬৮৮ সালে খ) ১৭৮৯ সালে গ) ১৮৮৯ সালে ঘ) ১৯৮৯ সালে ২. ফরাসিরা ‘জাতীয় দিবস’ হিসাবে পালন করে— ক) ১৪ জুলাই খ) ১৪ আগস্ট গ) ১৪ সেপ্টেম্বর ঘ) ১৪ নভেম্বর ৩. সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী হল— ক) রুশ বিপ্লবের মন্ত্র খ) ফরাসি বিপ্লবের মন্ত্র গ) জুলাই বিপ্লবের মন্ত্র ঘ) ফেনরুয়ারি বিপ্লবের মন্ত্র ...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...