কাকে, কেন ‘রুশ বিপ্লবের জনক’ বলা হয়? রুশ বিপ্লবের জনক ভ্লাদিমির ইলিচ লেনিন ও বলশেভিক বিপ্লব ভূমিকা: ভ্লাদিমির ইলিচ লেনিনকে ‘ রুশ বিপ্লবের জনক ’ বলা হয়। কারণ, ১৯১৭ সালের রুশ বিপ্লবের তাত্ত্বিক ভিত্তি , নেতৃত্ব ও সাফল্যের কৃতিত্ব মূলত তারই প্রাপ্য। যে যে কারণে লেনিনকে ‘বিপ্লবের জনক’ বলা হয়: ১. আদর্শগত ভিত্তি: তিনি মার্ক্সবাদকে রাশিয়ার আর্থ-সামাজিক বাস্তবতার সাথে মিলিয়ে ব্যাখ্যা করেন এবং বিপ্লবের তাত্ত্বিক দিকনির্দেশনা দেন। ২. বলশেভিক দলের নেতৃত্ব: তাঁর নেতৃত্বেই বলশেভিক পার্টি একটি সুসংহত বিপ্লবী সংগঠনে পরিণত হয়, যা জারের পতনের পরবর্তী শূন্যতা পূরণ করতে সক্ষম ছিল। ৩. এপ্রিল থিসিস (April Theses): ১৯১৭ সালের এপ্রিলে তিনি যে বিখ্যাত কর্মসূচি ঘোষণা করেন, তাতে যুদ্ধ বন্ধ, কৃষকদের হাতে জমি এবং শান্তির ( 'রুটি, জমি ও শান্তি' অর্থাৎ Peace, Land, and Bread) -র) সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। ৪. জনপ্রিয় স্লোগান: ‘ সকল ক্ষমতা সোভিয়েতের হাতে ’ – এই স্লোগানের মাধ্যমে তিনি শ্রমিক ও সৈনিকদের মধ্যে বিপ্লবী চেতনা ও গণআন্দোলন গড়ে তোলেন। ৫. কৃষক-শ্রমিক জোট: জম...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...